যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ৮

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাস এবং সাবওয়ে স্টেশনের কাছে বন্দুকধারীর গুলিতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় রাত ৩টার দিকে শহরটির উত্তরাঞ্চলে এ গোলাগুলির ঘটনা ঘটে। কোনকিছু বুঝে ওঠার আগেই বন্দুকধারী সাধারণ মানুষের ওপর অতর্কিত গুলি চালায় বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধারের পাশাপাশি এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে । আহতদের বয়স ১৭ থেকে ৭১ বছর বলে জানা গেছে।

তবে, ঠিক কতজন বন্দুকধারী হামলায় অংশ নিয়েছেন সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি এরইমধ্যে শুরু হয়েছে তদন্ত।

Comments (0)
Add Comment