যুক্তরাষ্ট্রে তৃতীয় করোনার টিকা হিসেবে ফাইজার ও মডার্নার পর এবার অনুমোদ পেল জনসন এন্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন।
আগের দুই টিকা দুই ডোজ করে নিতে হলেও জনসনের এ টিকার এক ডোজই যথেস্ট। খবর বিবিসির।
জনসনের এ টিকা সাধারণ ফিজেই সংরক্ষণ করা যাবে। এ টিকা পরীক্ষামূলক প্রয়োগে করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের সুস্থ করতে ৬৬ শতাংশ কার্যকর বলে প্রমানিত হয়েছে।
ফাইজার ও মডার্নার টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হলেও জনসনের ভ্যাকসিনটি তৈরি করেছে বেলজিয়ামের প্রতিষ্ঠান জানসেন।
যুক্তরাষ্ট্রকে এ বছরের জুন নাগাদ প্রতিষ্ঠানটি ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে। আগামী সপ্তাহে এ টিকা দেয়া শুরু হবে।
যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় দেশগুলোও জনসনের ভ্যাকসিন কিনছে।