হোয়াইট হাউস ছাড়ল বাইডেনের পোষা মেজর ও চ্যাম্প

প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা দুই কুকুর মেজর-চ্যাম্পকে হোয়াইট হাউস ছাড়তেই হলো ।

মেজর ও চ্যাম্প, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা দুই কুকুরের নাম। বাইডেন যেখানেই যেতেন এদের কেউ না কেউ থাকত তার সঙ্গে।

মঙ্গলবার এগুলোকে হোয়াইট হাউস থেকে ডেলওয়ারে বাইডেনের পারিবারিক বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। কুকুরগুলোর বিরুদ্ধে অভিযোগ এগুলো নিরাপত্তারক্ষীদের কামড় দেয়ার চেষ্টা করেছিল।

প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার চার দিন পরই কুকুর দুটিকে হোয়াইট হাউসে নিয়ে আসা হয়। সে সময় বেশ আলোচিত হয়েছিল বিষয়টি। কারণ দীর্ঘ চার বছর ট্রাম্পের মেয়াদের পর আবারও হোয়াইট হাউসে কোনো পোষা কুকুর ফিরেছে। যুক্তরাষ্ট্রের ১০০ বছরের বেশি সময়ের ইতিহাসে শুধু ট্রাম্পের আমলেই কোনো কুকুর ছিল না হোয়াইট হাউসে।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, সম্প্রতি হোয়াইট হাউসের নিরাপত্তারক্ষীদের কয়েকবার কামড় দেয়ার চেষ্টা করেছে মেজর। বিষয়টি নিশ্চত হওয়ার পর মঙ্গলবার মেজর ও চ্যাম্পকে হোয়াইট হাউস থেকে ডেলওয়ারে বাইডেনের পারিবারিক বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

বাইডেন ২০১৮ সালে তিন বছর বয়সী মেজরকে দত্তক নেন। আর ১৩ বছর বয়সী চ্যাম্প আগে থেকেই তার সঙ্গে ছিলেন। বাইডেন দম্পতির কুকুর দুটি ভীষণ পছন্দের।

Comments (0)
Add Comment