ইতালি উপকূল থেকে ১২৩০ অভিবাসী উদ্ধার

ইতালির সমুদ্র উপকূল থেকে ১২৩০ অভিবাসীকে উদ্ধার করেছে সে দেশের কোস্টগার্ডের সদস্যরা।

রোববার দেশটির সিসিলি প্রণালী এবং উত্তর আফ্রিকা সমুদ্র উপকূলে ৯টি পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড থেকে বলা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একটি মৃতদেহ ছিল।

এনিয়ে গত ৪দিনে সমুদ্র থেকে চার হাজারেও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। শনিবারও পৃথকভাবে ১১টি অভিযান চালিয়ে ১৩৪৮ অভিবাসীকে উদ্ধার করা হয়।

Comments (0)
Add Comment