দেশে দুধের চাহিদা মিটিয়ে রফতানির আশা

বাংলাদেশে দুধের বার্ষিক চাহিদা ১৫২ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হচ্ছে ১০৭ লাখ মেট্রিক টন।
ফলে এখনো সবার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহের ব্যর্থতার নেপথ্যে গো-খাদ্যের সঙ্কট, উৎপাদিত দুধ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণসহ নানান সঙ্কটের কথা বলছেন সংশ্লিষ্টরা।
তবে সব সঙ্কট কাটিয়ে আগামী ৫ বছরের মধ্যে দুধের চাহিদা মেটানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এর আওতাধীন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।
আর ৮-৯ বছরের মধ্যে দেশের চাহিদা মিটিয়ে দুগ্ধজাতীয় পণ্য বিদেশে রফতানির পরিকল্পনাও করছে সরকার।
সংশ্লিষ্টরা বলছেন, দুধ পাওয়ার পর সেটি যেন নষ্ট না হয়, সেজন্য বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে বড় কোম্পানিগুলো।
কিন্তু খামারি পর্যায়ে এ বিষয়ে ধারণা কম থাকায় এবং ব্যবস্থাপনা না থাকায় যথাযথভাবে এই দুধ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।
মেশিনারিজের অভাবে অনেক সময় এই দুধ পৌঁছায় না কোম্পানিগুলোর কাছেও।

Comments (0)
Add Comment