ইসরায়েলের কাছে তথ্যপ্রমাণ চেয়েছে বার্তা সংস্থা এপি

গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভবনে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গোয়েন্দা কার্যালয় চালাচ্ছিল দাবি করে ভবনটি গুঁড়িয়ে দিয়েছিল ইসরায়েল।
এবার তাদের দাবির সপক্ষে প্রমাণ চাইল এপি।

গত মে মাসে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়েছিল দখলদার ইসরায়েল।
একদিকে গাজা থেকে ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালিয়েছে হামাস।
অন্যদিকে গাজায় টানা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

তেমনই একটি হামলায় গাজার জালা টাওয়ার গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।
ওই টাওয়ারেই অফিস ছিল এপি, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ একাধিক সংবাদ সংস্থার।
ইসরায়েলের হামলায় পুরো ভবনটাই ধুলোয় মিশে যায়।

Comments (0)
Add Comment