ইসরায়েলের নতুন সরকারকে স্বাগত জানালেন জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন সরকারের সঙ্গে কাজ একযোগে করবে।

এক বিবৃতিতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম উল্লেখ না করে দেশটির নতুন সরকারকে স্বাগত জানান বাইডেন।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের পর রোববার নতুন সরকার গঠিত হয়েছে।
সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নাফতালি বেনেট।

বেনেটের উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘আমি আমাদের দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও স্থায়ী সম্পর্কের সমস্ত দিককে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী বেনেটের সাথে কাজ করার প্রত্যাশায় রয়েছি।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বন্ধু ইসরায়েলের নেই।’

Comments (0)
Add Comment