রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।
এর মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাওগাঁ ২ জন করে মারা গিয়েছেন।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৫০ তম দিনে মোট ৭১২ জনের মৃত্যু হলো।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৯২ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৯৬%।