এবার রাজধানীমুখী মানুষের স্রোত

ঈদের ছুটি শেষে আগামীকাল শুক্রবার ভোর থেকে আবারও দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হতে যাচ্ছে।
এ কারণে ঈদের খুশি স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে না করতেই কর্মস্থলে ফিরছে হচ্ছে।
অন্যদিকে টানা ১৪ দিনের লকডাউনের কারণে অনেকে আবার গ্রামেও ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে শুরু হয়েছে ঢাকামুখী মানুষ পারাপারের ব্যস্ততা।
সময় গড়ানোর সাথে সাথে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়ছে।

কর্মস্থলমুখী মানুষের মাঝে ঈদের আনন্দের ছোঁয়া থাকলেও পাশাপাশি রয়েছে দ্রুততম সময়ে স্বজনদের রেখে আসার বেদনা।

Comments (0)
Add Comment