রাজশাহী মেডিকেলে ক’রোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ২২ জন মারা গেছেন।
এরমধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ১৫ জনের প্রাণহানি হয়েছে।
এ নিয়ে ৫২ দিনে রামেকে সবমিলিয়ে ৭৫২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী আরটিভি নিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় যে ২২ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর ১০, নাটোরের ৬ জন, পাবনায় ৪, নওগাঁ ২ জন মারা গেছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment