কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করো’নাভাইরাস ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৩ এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।
গতকাল শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ২০৭ নমুনা পরীক্ষায় আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৩৬ শতাংশ।