খুলনা বিভাগে করো’নাভাইরাসে আরও ৪৬ জনের মৃ’ত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করো’নায় আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৮৬ জনের দেহে।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার এ বিভাগে ৪৫ জনের মৃত্যু ও এক হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়।
বাকিদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ১১ জন, বাগেরহাট ও মেহেরপুরে তিনজন করে, নড়াইল ও মাগুরায় দুজন করে এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।

Comments (0)
Add Comment