হেলেনার বিতর্কিত কর্মকাণ্ডের খোঁজে গোয়েন্দারা

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদ্যঃসাবেক সদস্য হেলেনা জাহাঙ্গীরের বিতর্কিত কর্মকাণ্ডের পাশাপাশি তার আর্থিক দুর্নীতির খোঁজ নিতে শুরু করেছেন সরকারের বিভিন্ন গোয়েন্দার সদস্যরা।
এরই মধ্যে তাঁর বিরুদ্ধে পাওয়া কিছু দুর্নীতির মৌখিক তথ্য যাচাই-বাছাই চলছে জানিয়ে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, দলের নাম ভাঙিয়ে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলেন, হেলেনা জাহাঙ্গীরের চলাফেরার ওপরও নজরদারি চলছে।
দলের ভাবমূর্তি নষ্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া নানা সময়ে দেওয়া তাঁর বক্তব্য খোঁজা হচ্ছে।
সরকারবিরোধী কোনো গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি না, বিশেষ করে বিএনপি, জামায়াত-শিবিরসহ দেশের বাইরের কোনো সংগঠনের সঙ্গে যোগসূত্র থাকার তথ্য জানার চেষ্টা চলছে।
কালেরকন্ঠ

Comments (0)
Add Comment