গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে ২১ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে রাজশাহীর সাতজন, পাবনার পাঁচজন, নওগাঁর চারজন, নাটোরের তিনজন, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন।
১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়ে মারা গেছেন।
বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন।
এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯৯ জন।