বরিশালে জ্বিন তাড়ানোর সময় কৃষককে গলা টিপে হত্যা

বরিশালের হিজলা উপ‌জেলার মেমা‌নিয়া ইউনিয়‌নের চর মেমা‌নিয়া গ্রা‌মে জিন ছাড়ানোর কথা বলে এক কৃষককে গলা টিপে হত্যা করেছে দুই ভণ্ড ফকির।

সোমবার বিকেলে উপ‌জেলার মেমা‌নিয়া ইউনিয়‌নের চর মেমা‌নিয়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। অভিযুক্ত দুই ভণ্ড ফকিরকে আটক করা হয়েছে।

নিহত কৃষক ঘরামী মেমা‌নিয়া গ্রা‌মের আলমগীর ঘরামীর ছে‌লে রা‌সেল ঘরামী (৩০)।
তিনি দুই সন্তা‌নের জনক।
আটককৃতরা হলেন, হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়‌নের বিছর গ্রামের জামাল শে‌খের ছে‌লে ইসমাইল শেখ ও ইমরান শেখ‌।

কিছু দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন রাসেল।
এলাকাবাসীর ধারণা তাকে জি‌নে ধ‌রে‌ছে।
সোমবার (২৬ জুলাই) জিন ছাড়াতে হিজলা গৌরব্দী ইউনিয়‌নের বিছর গ্রাম থে‌কে জামাল শে‌খের ছে‌লে ইসমাইল শেখ ও ইমরান শেখ‌ না‌মে ২ জন ফ‌কির আনা হয়।

তিনি আরও বলেন, জিন ছাড়া‌তে গি‌য়ে এক পর্যা‌য়ে রা‌সে‌লের গলা টি‌পে ধ‌রেন ওই দুই ফ‌কির। এতে রাসেল নিস্তেজ হয়ে পড়েন।
এ সময় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী টে‌কেরহাট বাজা‌রে চি‌কিৎস‌কের কা‌ছে নিলে চি‌কিৎস‌ক মৃত ঘোষণা ক‌রেন।

Comments (0)
Add Comment