দেশে করোনাভাইরাসে এক দিনে ২৫৮ জনের মৃ’ত্যু

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ২৫৮ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৭৭৯ জনে।
একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন।
ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৪৭ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১৯২ জন।

এর আগে, গত ১১ জুলাই দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২৩০ জনের, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন এবং ২১ জুলাই ১৭৩ জনের মৃত্যু হয়।

Comments (0)
Add Comment