করো’নায় দেশে আজও প্রায় ১৫ হাজার শনাক্ত

প্রাণঘাতী করোনার সংক্রমণ বাড়ছেই।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৪ হাজার ৯২৫ জন।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।

এই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৫৮ জনের মৃত্যু হয়েছে।
যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments (0)
Add Comment