বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণে নতুন করে আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬ লাখ ৩৭ হাজার ৯১৫ জন।
একদিনের ব্যবধানে বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে।
বেশিরভাগ দেশেই গত কয়েক সপ্তাহে করোনা পরিস্থিতির লাগাম টানা যাচ্ছে না।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ৪৩১।
এর মধ্যে মারা গেছে ৪১ লাখ ৯৩ হাজার ১শ জন।
তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৭ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৩৭২ জন।
বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি।
ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।