খুলনায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৬৬ জনের শরীরে।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার বিভাগে ৪৬ জনের মৃত্যু এবং এক হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়।
বাকিদের মধ্যে যশোরে ছয়জন, কুষ্টিয়ায় পাঁচজন, ঝিনাইদহে চারজন, মাগুরায় তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

Comments (0)
Add Comment