বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।
কলকাতার নামী পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর বেশির ভাগ সময় কলকাতাতেই থাকেন তিনি।
সম্প্রতি ভারতের সংগীতশিল্পী সোনু নিগমের সঙ্গে আড্ডায় মেতেছিলেন এই অভিনেত্রী।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী সৃজিত মুখার্জিও।
রোববার সৃজিত তার ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন।
সেখানে দেখা যাচ্ছে- স্ত্রী মধুরিমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সোনু।
তার সামনে দাঁড়ানো মিথিলা, পাশে রয়েছেন সৃজিত। তাদের সবার মুখেই স্মিত হাসি।