বলিউড অভিনেত্রী শিল্পার স্বামী রাজ কুন্দ্রা পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছেন। আপাতত আর্থার রোড জেলেই থাকতে হচ্ছে তাকে।
এদিকে সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে আইনের দ্বারস্থ হয়েছেন শিল্পা। পারিবারিক এসব ঝামেলার কারণে সমস্ত শুটিং থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
ভারতের সনি টিভির জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘সুপার ডান্সার’ এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শিল্পা।
কিন্তু স্বামীর এসব কেলেঙ্কারিতে সেটিও হাতছাড়া হতে চলেছে।
শোয়ের বাকি দুই বিচারক অনুরাগ বসু ও গীতা কাপুরকে নিয়েই চলছে শুটিং।
রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর শিল্পা যদি সুপার ডান্সারের বিচারকের আসনে বসেন তাহলে কিছুটা হলেও টিআরপিতে প্রভাব পড়তে পারবে।
টিআরপি বাঁচাতেই শিল্পাকে শো থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শোয়ের টিম।
তবে এ ব্যাপারে শোয়ের প্রযোজক সংস্থার কাছ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোন মন্তব্য পাওয়া যায়নি।
শোনা যায়, শিল্পাকে সরিয়ে প্রোডাকশন টিমের পক্ষ থেকে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে বিচারক হিসেবে থাকার জন্য অফার দেওয়া হয়েছিল।
কিন্তু রাভিনা সেই প্রস্তাব গ্রহণ করেননি।