অতিরিক্ত এই অ্যাসেটস সহ ইতিহাদ এয়ারওয়েজের সাথে সনদের অর্থিক সম্পর্কের সামগ্রিক মূল্য এখন ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারে ছাড়িয়ে গেছে।
২০১১ সালে ১১ জিই৯০ এবং রোলস-রয়েস ইঞ্জিনের অর্থায়নের মাধ্যমে ইতিহাদ এয়ারওয়েজের সাথে সনদ-এর সম্পর্কের সূচনা হয়। দুই কোম্পানির সম্মতিতে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের রোটেব্যাল কম্পোনেন্টে অর্থায়নের মাধ্যমে ২০১৩ সালে এই আর্থিক চুক্তির মেয়াদ সম্প্রসারিত হয়।
ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট এবং চীফ এক্সিকিউটিভ অফিসার জেমস হোগান বলেন-“দুই কোম্পানির ক্রমবর্ধমান সম্পর্কের উপর ভিত্তি করে সম্প্রসারিত এই সর্বশেষ আর্থিক চুক্তি আমাদের আরো সক্রিয় করে তুলবে। আমাদের অ্যাসেটস-এর আর্থিক মূল্য বৃদ্ধি করার পাশাপাশি তুলনামূলত স্বল্প খরচে অতিরিক্ত ইঞ্জিন এবং কম্পোনেন্টে-এর লিজ মেয়াদ বৃদ্ধি সম্ভব হবে। ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের আর্থিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমার বিশ্বাস। ”
সনদ-এর চীফ এক্সিকিউটিভ অফিসার ট্রয় ল্যামবেথ বলেন-“ইতিহাদ এয়ারওয়েজের সাথে আমাদের আর্থিক চুক্তির মেয়াদ সম্প্রসারণের পাশাপাশি দ্রুতগামী এয়ারক্রাফ্টের জন্য আর্থিক সহায়তার মাধ্যমে এয়াররাইনটির প্রবৃদ্ধির অংশীদার হতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এয়ারলাইনটির সাথে আমাদের সম্পর্ক মূলত আবু ধাবি কে গ্লোবাল এয়ারলাইনের কেন্দ্রে পরিণত করার প্রচেষ্টা এবং ভবিষ্যতেও এয়ারলানটির রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদী এই অংশীদারিত্বের ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।”
ইতিহাদ এয়ারওয়েজ ২০০৩ সালে যাত্রা শুরু করে, এবং ২০১৩ সালে ১১.৫ মিলিয়ন যাত্রী পরিবহণ করে। আবুধাবী থেকে এটা মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকার ১১১টি গন্তব্যে যাত্রী ও মালামাল পরিবহণ করে। এ এয়ারলাইনের রয়েছে এক ঝাঁক ১১০ এয়ারবাস ও বোয়িং বিমান এবং ৭০টি বোয়িং ৭৮৭, ২৫টি বোয়িং ৭৭৭-এক্স, ৬২টি এয়ারবাস এ৩৫০ ও ৯টি এয়ারবাস এ৩৮০ সহ ২০০ এরও বেশি অর্ডার দেওয়া রয়েছে।
ইতিহাদ এয়ারওয়েজ এর এয়ারবার্লিন, এয়ার সেশেলাস, ভার্জিন অস্ট্রেলিয়া, এয়ার লিঙ্গাস, এয়ার সার্বিয়া, জেট এয়রওয়েজ এবং আলইটালিয়া’র সাথে ইক্যুইটি বিনিয়োগ রয়েছে, এবং ডারউইন এয়ারলাইন পরিচালিত সুইস-বেসড ইতিহাদ রিজিওনাল এর সাথে ইক্যুইটি বিনিয়োগের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ইতিহাদ এয়ারওয়েজ, এয়ারবার্লিন, এয়ার সার্বিয়া, এয়ার সেশেলাস, জেট এয়ারওয়েজ এবং ইতিহাদ রিজিওনাল মিলে একটি নতুন ব্র্যান্ড তৈরির জন্য ইতিহাদ এয়ারওয়েজের অংশীদারদের সাথেও যুক্ত হচ্ছে, যার মাধ্যমে সমভাবাপন্ন এয়ারলাইনগুলো একত্রিত হয়ে গ্রাহকদেরকে আরো উন্নতমানের নেটওয়ার্ক, শিডিউল এবং