২৫০ কুকুরকে হত্যা করে প্রতিশোধ বানরের দল

২৫০ কুকুরকে হত্যা করে প্রতিশোধ বানরের দল। বিস্ময়কর ঘটনা ঘটেছে ভারতের একটি গ্রামে। সেখানে বানররা অন্তত ২৫০টি কুকুরকে দালান ও গাছের শীর্ষে টেনে তুলে নিয়ে ফেলে দিয়ে হত্যা করেছে। প্রতিশোধ নেওয়ার জন্য বানরের দল এটা করেছে।

স্থানীয়রা বলছে, বানরের হামলার শিকার হয়েছে গ্রামের বাসিন্দারাও। কুকুরের দল বানরের একটি বাচ্চাকে মেরে ফেলার প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে ।

ভারতের মহারাষ্ট্রের মাজালগাঁও এলাকার এক গ্রামেই আড়াই শ কুকুরকে হত্যা করেছে বানরের দল। ওই গ্রামের পাশের এলাকায়ও কিছু কুকুরকে হত্যা করেছে তারা।

জানা গেছে, বানরের দল একটি কুকুরছানাকেও ছাড় দেয়নি। স্কুল শিক্ষার্থীরাও হামলার কবলে পড়েছে।

গ্রামের বাসিন্দারা বলছে, বানরের দল এসে কুকুরকে ধরে নিয়ে গাচে উঠে যাচ্ছে। এরপর উঁচু থেকে ফেলে দিচ্ছে। এ ছাড়া কুকুরকে উঁচু ভবনের ছাদে তুলে নিয়ে গিয়েও ফেলে হত্যা করেছে তারা। এ ব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে বাসিন্দারা।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বন কর্মকর্তারা গ্রামে এসে একটি বানরেরও নাগাল পাননি। গ্রামবাসী চেষ্টা করছে, কুকুরকে বাঁচানোর জন্য। এদিকে এত সংখ্যক কুকুরকে হত্যা করেও শান্তি পায়নি বানরের দল। এখন তারা শিশুদের ওপর হামলা করছে।

শিশুরা বলছে, তারা স্কুলে যাওয়া-আসার পথে বানরের হামলার শিকার হচ্ছে। এ জন্য তারা সতর্ক হয়ে চলাচল করছে। তাদের মা-বাবারাও সন্তানদের নিয়ে আতঙ্কে আছে।
সূত্র : গালফ টুডে।

Comments (0)
Add Comment