কেন্দ্রীয় গোয়েন্দারা বলন, লস্কর-এ-তৈবা, জইশ-এ-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠী যৌথভাবে এই হামলা চালানোর পরিকল্পনা করেছে। তাদের সাহায্য করবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারত ও পাকিস্তানের মধ্যে জঙ্গিদের টেলিফোনে কথোপকথন থেকে এই সূত্র মিলেছে। এছাড়া স্বাধীনতা দিবসের আগে সেনাসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর কনভয়েও হামলা চালাতে পারে জঙ্গিরা।