সরাসরি বিচারকাজে ফিরছে সর্বোচ্চ আদালত

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ফের সরাসরি বিচারকাজে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত।
আগামী রবিবার থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রশাসন বৃহস্পতিবারই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি করতে পারে। ’

নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট ভার্চুয়াল বিচারকাজ শুরু হয়।

সে হিসাবে ঠিক দেড়মাস পর সরাসরি বিচারকাজে ফিরছে সর্বোচ্চ আদালত।
২০২০ সালের মার্চে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
ওই সময় দেশের বিচারব্যবস্থা কার্যত বন্ধ ছিল।
পরে সুপ্রিম কোর্টের অনুরোধে ১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়।

Comments (0)
Add Comment