ঢাকায় কুয়েত দূতাবাসে চাকরি

ঢাকাস্থ কুয়েত দূতাবাস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের আরব মিশনের জন্য লোকবল নিয়োগ দেবে।

পদের নাম: ট্রান্সলেটর।

পদের সংখ্যা : ১টি।

আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ২৫-৪০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

প্রার্থীকে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, ইংরেজি থেকে আরবি ও আরবি থেকে ইংরেজি ভাষায় ভাষান্তর করতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হতে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

মাসিক বেতন : ৫০০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১ সেপ্টেম্বর, ২০২২

Comments (0)
Add Comment