তাইওয়ানের কাছে ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে। এএফপি জানিয়েছে, তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে গতকাল শুক্রবার ওয়াশিংটনের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে।
চীনের আপত্তি সত্বেও তাইওয়ানের কাছে ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। আর এ প্রস্তাবিত চুক্তিতে অ্যান্টি-শিপ এবং অ্যান্টি-এয়ার মিসাইল ট্র্যাকিং রাডার সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি গত মাসে তাইপেই সফরের পর অস্ত্র বিক্রির সিদ্ধান্তের কথা জানালো মার্কিন প্রশাসন। গত ২৫ বছরের মধ্যে ন্যান্সি পেলোসি মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যিনি তাইওয়ান সফর করলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বেইজিং। ওয়াশিয়ংটনে চীনের দূতাবাস জানায়, চুক্তিট হলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে তারা।

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধন্ত শুক্রবার (২ সেপ্টেম্বর) নেয় মার্কিন প্রশাসন। এখন সিদ্ধান্তের বিষয়টি ভোটাভোটির জন্য কংগ্রেসে পাঠানো হবে।

অস্ত্র বিক্রির প্যাকেজের মধ্যে রয়েছে ৬৫৫ মিলিয়র মার্কিন ডলারের রাডার সতর্কতা ব্যবস্থা। এবং ৩৫৫ মিলিয়ন ডলারের ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ ধ্বংস করতে স্বক্ষম।

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির তথ্য অনুসারে, তাইওয়ানের কাছে বিক্রি করতে যাওয়া অস্ত্রের মধ্যে ৮৫ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের  সাইডউইন্ডার সারফেস-টু-এয়ার এবং এয়ার-টু-এয়ার মিসাইলের রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, এই চুক্তিটি তাইওয়ানের নিরাপত্তার জন্য অপরিহার্য।  একই সঙ্গে যুক্তরাষ্ট্র চীনকে তাইওয়ানের বিরুদ্ধে  সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বন্ধ করতে আহ্বান জানাচ্ছে।

সূত্র: বিবিসি

Comments (0)
Add Comment