ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লাখ ৭০ হাজার আমেরিকান (ইউএস) ডলারসহ ২ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদে জানতে পারি দুই পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে ইউএস ডলার নিয়ে কাস্টমস এলাকা পার হয়ে বাংলাদেশে আসছে। এ সময় কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা তল্লাশি কেন্দ্রে অভিযান চালান। এ স েময় জসিম ও সাগরকে ১ লাখ ৭০ হাজার ইউএস ডলার ও দুটি মোবাইলফোনসহ আটক করা হয়। জব্দকৃত মুদ্রার বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।