সাকিবের লড়াইয়ের পরও ৪৮ রানে হারল বাংলাদেশ

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি২০ ম্যাচে স্বাগতিকদের দেয়া বড় রানের টার্গেটের বিপরীতে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ।

আজ বুধবার সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু সুবিধা করতে পারেনি টাইগাররা। ৫ উইকেট হারিয়ে ২০৯ রানের টার্গেট ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। কিউইদের দেয়া লক্ষ্য তাড়া করে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রানে।

এ ম্যাচে একমাত্র প্রাপ্তি ছিল অধিনায়ক সাকিব আল হাসানের, ৪৪ বল খেলে ৭০ রান করেন তিনি। এ ছাড়া লিটন দাস ও সৌম্য সরকারের ব্যাট থেকে ২৩ রান করে এসেছে।

এর আগে নিউজিল্যান্ডের পক্ষে ৪০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন ডেভন কনওয়ে। ২৪ বলে গ্লেন ফিলিপসের সংগ্রহ ছিল ৬০। মার্টিন গুপলিট ও ফিন অ্যালেনের সংগ্রহ যথাক্রমে ৩৪ ও ৩২।

 

ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ। তাদের পয়েন্ট শূন্য। অন্যদিকে চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে চার পয়েন্ট পেয়েছে পাকিস্তান।

Comments (0)
Add Comment