ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাকে টার্গেট করেই আবারো রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা

আবারও ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাকে টার্গেট করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। অন্ধকারে দেশটির ১৫ লাখ মানুষ।

শনিবার ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি জানিয়েছেন, সেদেশের বিদ্যুতের স্থাপনাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া।। খবর রয়টার্সের।

এ সময় তিনি দাবি করেন, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও মধ্যাঞ্চলে একযোগে চলে নাশকতা। রাজধানী কিয়েভের দক্ষিণ-পূর্বাঞ্চলেও হয়েছে হামলা। বিদ্যুৎ বিচ্ছিন্ন ওডেসার বিশাল এলাকা। জেলেনস্কি জানান, এদিন ৩৬টি রকেট ছুড়েছে পুতিন বাহিনী। বেশিরভাগ মিসাইল ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, এ ধরনের হামলা রুখতে পারবে না ইউক্রেনের অগ্রযাত্রা।

গত সপ্তাহ থেকে চলা মিসাইল ও ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের ৩০ ভাগের বেশি বিদ্যুৎ স্থাপনা। যা দেশজুড়ে তৈরি করেছে বিদ্যুৎ সংকট।

Comments (0)
Add Comment