সৌদি আরবের জেদ্দায় নোয়াখালী সমিতির প্রশিক্ষণ কর্মসূচি

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় নোয়াখালী প্রবাসী সমিতির উদ্যোগে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

শুক্রবার একটি অভিজাত হোটেলে বৃহত্তর ‘পারসোনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ’ কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণ দেন- বিভিন্ন দেশের প্রশিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সৌদি শ্রম আইন বিশেষজ্ঞরা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু।

সমিতির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রধান পৃষ্ঠপোষক সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, প্রধান উপদেষ্টা ইউসুফ খান, উপদেষ্টা বেলাল হোসেন, উপদেষ্টা বাপন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলীমসহ কার্যকরি পরিষদের সদস্যরা।

এ ধরনের প্রশিক্ষণ আত্ম উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রশিক্ষণ নেওয়ারা অভিমত প্রকাশ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

Comments (0)
Add Comment