ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরদাবাদের এক থানায়। প্রকাশ্য দিবালোকে থানা চত্বরের মধ্যে এভাবেই চুলোচুলি করতে দেখা গেছে এক পুলিশ কনস্টেবলের দুই স্ত্রীকে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় স্ত্রীকে মারধর করছেন ওই পুলিশ সদস্য। চড়, কিল, ঘুষি বাদ ছিল না কিছুই। পারিবারিক অশান্তির জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দেখুন ভিডিওতে…