কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫

কানাডার টরন্টো শহরের একটি ফ্ল্যাটে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি।

রোববার সন্ধ্যায় টরন্টো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে এক ভবনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন বন্দুধারীও গুলিতে নিহত হয় বলে জানান দেশটির পুলিশ। বন্দুকধারী এবং নিহতদের মধ্যে পূর্বের কোনো যোগসূত্র রয়েছে কিনা এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

ইয়র্কের পুলিশ প্রধান জিম ম্যাকসুইন বলেছেন, ভবনের বিভিন্ন ফ্ল্যাটে একটি “ভয়াবহ দৃশ্য” দেখা গেছে। যেখানে অসংখ্য মৃতদেহ পাওয়া গেছে।

ম্যাকসুইন আরও বলেছেন যে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যাদেরকে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো তারা বাড়িতে ফিরে যেতে পারেন।

কানাডায় সম্প্রতি বন্দুক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির সকারর সম্প্রতি হ্যান্ডগান নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করেছেন।

Comments (0)
Add Comment