ইসরায়েলি বিমান ঘাঁটিতে ভেঙে পড়ল দূরপাল্লার ড্রোন

ইসরায়েল সেনাবাহিনীর আরও একটি ড্রোন ভূপাতিত হয়েছে।

গতকাল শনিবার ইসরায়েলের বালমাখিম বিমান ঘাঁটিতে এটি ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ‘ওয়ালা’। ড্রোনটি ভূপাতিত হওয়ার কারণে ওই ঘাঁটিরও ক্ষতি হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি বলেছেন, ড্রোনটি বিমান ঘাঁটিতে ভূপাতিত হলেও কারও কোনও ক্ষতি হয়নি। ড্রোন ভূপাতিত হওয়ার কারণ তদন্ত করা হবে।

‘ওয়ালা’ বার্তা সংস্থা জানিয়েছে, এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী ‘হেরন’ মডেলের সব ড্রোনের উড্ডয়ন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

‘হেরন’ ড্রোন হচ্ছে ইসরায়েলের দূরপাল্লার ড্রোন। এটি একটানা ৫২ ঘণ্টা আকাশে উড়তে পারে। এই ড্রোন গোয়েন্দাবৃত্তির জন্যই মূলত ব্যবহার করা হয়, তবে এটি ২৫০ কেজি ওজন বহন করতেও সক্ষম।

এদিকে, ভূপাতিতের পর ওই ড্রোনের উড্ডয়ন আপাতত স্থগিত রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গত মাসেও ফিলিস্তিনের নাবলুসে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়। এছাড়া চলতি সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েলের একটি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল

Comments (0)
Add Comment