৯৩ বছর বয়সে বিয়ের পিড়িতে চাঁদে হাঁটা অলড্রিন

চাঁদের মাটিতে পা রাখা দ্বিতীয় মানব বাজ অলড্রিন ৯৩ বছর বয়সে বিয়ে করেছেন। নিজের ৯৩তম জন্মদিনটি বিয়ে করে উদযাপন করলেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার অলড্রিন তার দীর্ঘদিনের প্রেমিকা ৬৩ বছরের অ্যানকা ফাউরকে বিয়ে করেন তিনি। এটি বাজ অল্ড্রিনের চতুর্থ বিয়ে।

গতকাল শনিবার টুইটারে স্ত্রীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। খবর আল আরাবিয়া’র।

এই মহাকাশচারী জানান, কিশোর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ৯৩ বছরের বাজ এবং আনকা ফাউরের বিয়ে হয়।

টুইটারে বাজ লেখেন, আমার ৯৩তম জন্মদিনে দীর্ঘদিনের প্রেম আনকা ফাউরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি। ছোট পারিবারিক অনুষ্ঠান ছিল লস এঞ্জেলসে। বাড়ি থেকে পালানো কিশোরের মতো উত্তেজনা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৬৯ সালের ২০ জুলাই নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী বাজ। মিশন কমান্ডার ছিলেন নীল। অলড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো ১১-এর লুনার মডিউল পাইলট। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন নীল। বাজ চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ হিসেবে পরিচিত।

Comments (0)
Add Comment