প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ সময়ের পরে এই সপ্তাহে প্রথমবারের মতো চীন সফরে যাবেন জাপানের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম তিনি চীনে সফরে যাচ্ছেন। শুক্রবার টোকিওতে এ কথা জানিয়েছে পররামষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১ ও ২ এপ্রিলে সফর চলাকালে জাপানের মন্ত্রী হায়াশিরের চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গংয়ের সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের পর জাপানের কোন পররাষ্ট্রমন্ত্রীর এটি হবে প্রথম চীন সফর।

সাম্প্রতিক বছরগুলোতে টোকিও এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে দেখা যায়। এমন পরিস্থিতিতে জাপান এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে।

কিন্তু গত বছরের নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাংককে একটি শীর্ষ সম্মেলনের মাঝে ব্যক্তিগতভাবে সাক্ষাত করেন এবং উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

সূত্র: রয়টার্স

Comments (0)
Add Comment