বনানীতে নিজের বুকেই গুলি চালালেন পুলিশ! 

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবল সদস্য নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। নিহত রনির পরিচয়পত্র থেকে জানা গেছে, তার পুলিশ আইডি নম্বর- বিপি০১২০২২৯২৬২, রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’।

ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে রনির বাড়ি। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন। রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিল। মিরপুর পুলিশ লাইনে থাকতো।

সহকর্মীদের বরাদ দিয়ে তিনি বলেন, বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে সকাল থেকে ডিউটি ছিল তার। সেখানে একটি বাথরুমে গিয়ে তার নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন বলে তারা জানিয়েছেন। সে সময়ে সেখানে সে একাই ছিলেন। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা পারিবারিক কোন কারণ থেকে হয়তো সে আত্মহত্যা করেছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments (0)
Add Comment