জিম্বাবুয়ের স্বর্ণখনি ধসে নিহত ৬

জিম্বাবুয়ের একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনা ঘেটেছে। এতে অন্তত ছয় খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন শ্রমিক আটকা পড়েছেন। শনিবার সকালে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

গতকাল শুক্রবার দেশটির রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে চেগুতুতে বে হর্স নামের ওই খনি ধসে ৩০ জনের বেশি শ্রমিক আটকে পড়েন। পরে ১৩ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। যারা ভূগর্ভে আটকা আছে তাদের উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। তবে খনি ধসের সঠিক কারণ জানা যায়নি।

উল্লেখ্য, জিম্বাবুয়েতে খনি ধসে শ্রমিক নিহতের ঘটনা এবারই প্রথম নয়। আগে কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৯ সালে কডোমা শহরের কাছে সিলভার মুন খনিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ধসে ডজন খনি শ্রমিক নিহত হন।

Comments (0)
Add Comment