স্থানীয় পুলিশ জানিয়েছে, মন্দির চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান ষাট বছরের একজন নারী এবং আহত হন বেশ অনেকে।
দুই হাতিকে আলাদা করার চেষ্টায় মাহুত ধারালো আঁকশির মত জিনিস দিয়ে হাতিকে খোঁচা মারে। হাতিটি যন্ত্রণায় পালাতে গেলে মন্দির চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
হাতিটি মাহুতের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল- কোনো মানুষকে আক্রমণ করার চেষ্টা তার মধ্যে ছিল না বলে পুলিশ জানিয়েছে। কিন্তু আতঙ্কিত মানুষ পালানোর চেষ্টা করলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
রাজধানী কলম্বোর ১০০ কিলোমিটার দক্ষিণে রত্নপুরার ওই মন্দিরে প্রতি বছরের এই অনুষ্ঠান অসংখ্য ভক্ত জড়ো হন। এ বছরও অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে শুক্রবার প্রচুর ভক্ত সেখানে জড়ো হয়েছিল যখন এই ঘটনা ঘটে।
শ্রীলঙ্কার হিন্দু ও বৌদ্ধ মন্দিরগুলোতে পোষা হাতি রাখার চল অনেক দিনের এবং এসব মন্দিরের পূজাপার্বণে হাতিকে পবিত্র পশু হিসাবে দেখা হয়। সূত্র : বিবিসি।