ইসরাইলি বিমান হামলায় নিহত বিখ্যাত ফিলিস্তিনি লেখক রিফাত আলারিয়ার

ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের বিখ্যাত লেখক ও সাহিত্যিক রেফাত আলারিয়ার। যুদ্ধ চলাকালীনও গাজার বাসিন্দাদের দুঃখ-দুর্দশার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতেন তিনি। লেখকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ফিলিস্তিনের বাসিন্দারা। জানা গেছে, রিফাত আলারিয়ার তার ভাই, বোন ও চার সন্তানের সাথে মারা গেছেন। তিনি গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে সাহিত্যের শিক্ষক ছিলেন।

ইসরাইলি আক্রমণের পরও উত্তর গাজা ছেড়ে যেতে চাননি রিফাত। মৃত্যুর দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল তাতে। রিফাত আলারিয়ার গাজা শহরের মূল বাসিন্দাদের একজন। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে তুলনামূলক সাহিত্যে এমএ করেছেন। মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয় থেকে করেছেন ইংরেজি সাহিত্যে পিএইচডি। ২০০৭ সাল থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিশ্বসাহিত্য, তুলনামূলক সাহিত্য ও সৃজনশীল সাহিত্যে অধ্যাপনা করছিলেন।

সূত্র : আজকাল

Comments (0)
Add Comment