ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া স্বল্প দূরত্বের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। দেশটি এমন সময় এ কাণ্ড ঘটাল, যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ভ্রমণ করছেন। তিনি গণতন্ত্রের অগ্রগতির ওপর দেশটির প্রেসিডেন্ট ইয়োন সুক ইউলের পক্ষ থেকে আয়োজিত সম্মেলনে অংশ নিতে এসেছেন।

আজ সোমবার (১৮ মার্চ) ২ মাসের বিরতিতে দেশটি সাগরে এ মিসাইল ছুড়ল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, সকাল ৭টা ৪৪ থেকে ৮টা ২২ এর মধ্যে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে মিসাইলটি ছোড়া হয়। এর আগে ১৪ জানুয়ারি দেশটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে।

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দশ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার পর পিয়ংইয়ং এ ভূমিকায় অবতীর্ণ হলো।

সোমবার থেকে গণতন্ত্র সম্মেলন শুরু হচ্ছে। ব্লিংকেনসহ সারা বিশ্বের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

Comments (0)
Add Comment