সাশ্রয়ী ভাড়ায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রোমোশনাল অফার
ঢাকা: আন্তর্জাতিক ভ্রমণকে আরও সাশ্রয়ী করতে বিশেষ প্রোমোশনাল এয়ারফেয়ার ঘোষণা করেছে Singapore Airlines। এই অফারের আওতায় ঢাকা থেকে বিভিন্ন জনপ্রিয় গন্তব্যে কম দামে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি।
ঘোষিত ভাড়া অনুযায়ী, ঢাকা-সিঙ্গাপুর রুটে ওয়ানওয়ে টিকিট ৪১ হাজার টাকা এবং রিটার্ন টিকিট ৫৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন গন্তব্যেও আকর্ষণীয় ভাড়া নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-সিডনি রুটে ওয়ানওয়ে ৬৫ হাজার এবং রিটার্ন ১ লাখ ৮ হাজার টাকা, ঢাকা-মেলবোর্নে ওয়ানওয়ে ৬৪ হাজার ৫০০ এবং রিটার্ন ১ লাখ ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে পার্থ, অ্যাডিলেড ও ডারউইন রুটেও বিভিন্ন ভাড়ায় টিকিট অফার করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ভ্রমণ মৌসুমকে সামনে রেখে এই অফার যাত্রীদের জন্য একটি ভালো সুযোগ তৈরি করেছে। বিশেষ করে শিক্ষার্থী, পর্যটক ও প্রবাসীদের জন্য এসব গন্তব্যে কম খরচে ভ্রমণের সুযোগ বাড়বে।
অফারের বিস্তারিত জানতে আগ্রহীদের নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।