বুধবার (০৫ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এসময় ব্যস্ত সড়কের পাশে অবস্থিত একটি বিলবোর্ডে আপত্তিকর ভিডিও প্রচার হতে থাকে। ১০ মিনিট পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়লে তাৎক্ষণিকভাবে তারা স্ক্রিনটি বন্ধ করে দেয়।
এদিকে বিষয়টি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে স্থানীয় কর্তৃপক্ষ ওই হ্যাকারকে আটক করতে অভিযান চালায়।
আটক ওই হ্যাকারের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আইরিয়ান নামে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন এ ঘটনায় তিনি একাই জড়িত। তবে আমাদের ধারণা এর পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে।