পাকিস্তানে এই ভারতীয় রাজনীতিকের তুমুল জনপ্রিয়তা!

ভারতের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর পাকিস্তানে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ সত্যতা নিয়ে চলছে দাবি-পাল্টা দাবি।

এই বিতর্কের মধ্যে প্রথম ভারতীয় রাজনীতিক হিসেবে রীতমতো আগুনে ঘৃতাহুতি দেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

‘সার্জিক্যাল স্ট্রাইক’ হয়েছে তার প্রমাণ দাবি করে বসেন কেজরিওয়াল। আর এতেই তোপের মুখে পড়েন তিনি।

কিন্তু পাকিস্তানে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন এই ভারতীয় রাজনীতিক। তার সমর্থনে রীতিমত ‘ঝড়’ উঠেছে পাকিস্তানে। #PakStandsWithKejriwal…এভাবেই কেজরিওয়ালের সমর্থনে উপছে পড়েছে টুইটার।

তবে পাকিস্তানে কেজরিওয়ালের এই জনপ্রিয়তা নিশ্চয় ভারতে আম আদমির জন্য মঙ্গল বয়ে আনবে না। যাইহোক, দুর্দিনে ‘শত্রুর শত্রু’র পাশে দাঁড়াল পাকিস্তান।

Comments (0)
Add Comment