মুরসির মৃত্যুদণ্ড বাতিল

মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট এবং ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

২০১১ সালে আরব বসন্তের সময় কারাগার ভেঙ্গে কয়েদি বের করার অভিযোগে ২০১৫ সালের জুনে মুরসিকে মৃত্যুদণ্ড দেন মিশরের একটি আদালত।

Comments (0)
Add Comment