দুর্ঘটনার পর নৌকাটি থেকে দেড়শ’জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের ভাগ্যে কি জুটেছে তা জানা যায়নি।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর ২০ জন নিখোঁজ রয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা দপ্তরের মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, পর্যটকদের বহনকারী জাহরু এক্সপ্রেসের নৌকাটি জাকার্তা থেকে তিদুং দ্বীপে যাচ্ছিল।
তিনি আরো জানিয়েছেন, আগুন নেভাতে দমকলের পাঁচটি নৌকা মোতায়েন করা হয়েছে।