স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইলি ও বিদেশি ব্যবসায়ীরা নেতানিয়াহুকে হাজার হাজার ডলার মূল্যের উপহার দিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে। এটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন। জিজ্ঞাসাবাদের বিষয়ে পুলিশ ও নেতানিয়াহুর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।নেতানিয়াহু তার বাড়িতেই পুলিশের মুখোমুখি হন। জানা যায়, ফরাসি ধনকুবের আরনাউদ মিমরানের কাছ থেকে নেতানিয়াহু অর্থ নিয়েছেন। কার্বন নিঃসরণের অনুমতি ও এর ওপর আসা করের বাণিজ্য বাবদ ২৮৩ মিলিয়ন ইউরো কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার দায়ে মিমরানের আট বছরের কারাদণ্ড হয়।