সোমবার(৬ এপ্রিল’২০১৫) রাজধানীর মহাখালীস্থ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। চুক্তিতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জিডি অ্যাসিস্টের পরিচালক ফারজানা চৌধুরী এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতে ওথম্যান, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা নাসির এ চৌধুরী, ঢাকায় সফররত মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের সিইও শিরিন আজুরা আযলি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ডিএমডি ও কোম্পানি সচিব সৈয়দ মইনউদ্দিন, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ডলি লিম প্রমুখ উপস্থিত ছিলেন।