পুলিশ কর্মকর্তারা জানান, এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে উত্তর সিনাইয়ের আল-আরিশ নগরীতে ওই নিরাপত্তা ফাঁড়িতে দ্রুত গতিতে ঢুকে পড়ে এবং পরে বন্দুকধারীরা নিরাপত্তা ফাঁড়িতে গুলি বর্ষণ করে।
রাষ্ট্রীয় আল-আহরাম সংবাদপত্র তাদের ওয়েবসাইটে জানায়, এ হামলায় আরো আটজন আহত হয়।
এখনো কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সিনাই উপদ্বীপে ইসলামিক স্টেট গ্রুপের মিশরীয় শাখা গত দু’বছরের বেশি সময় ধরে এ ধরনের অনেক হামলা চালিয়েছে।
২০১৩ সালে সামরিক বাহিনীর হস্তক্ষেপে কট্টর ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জিহাদিদের বিভিন্ন হামলায় কয়েকশ’ সৈন্য ও পুলিশ সদস্য নিহত হয়েছে। এসব হামলার অধিকাংশ সিনাই উপদ্বীপে চালানো হয়।