পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের অসওয়ালটুইজেলে এই ঘটনা ঘটেছে। গত মাসের ৩০ তারিখে ইউনিয়ন রোডের রয়্যাল স্পাইশ নামের একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে খাবার খেয়েছিলেন মেগান লি।
খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীরে তীব্র অ্যালার্জির প্রভাব দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাকে রয়্যাল ব্ল্যাকবার্ন হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এখন পর্যন্ত ওই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। ঠিক কি কারণে লির মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।